Last Updated on 8th February 2026 by জহুরা মাহমুদ
চকলেট ডে হচ্ছে কাছের মানুষকে আরও কাছে পাওয়ার একটা বিরাট সুযোগ। চকলেট ডে-তে আমরা সাধারণত প্রিয় মানুষকে চকলেট উপহার দিই, চকলেট ডে-র শুভেচ্ছা জানাই, এতে আমাদের সম্পর্ক আরও মধুর ও গভীর হয়। তাই প্রতিবার চকলেট ডে এলে আমরা চকলেট ডে স্ট্যাটাস, ক্যাপশন বা শুভেচ্ছা বার্তা খুঁজে থাকি। তাদের কথা মাথায় রেখেই মূলত এই লেখা।
এই লেখায় আজকে আমরা শেয়ার করবো ১০০+ সেরা চকলেট ডে স্ট্যাটাস, ক্যাপশন ও শুভেচ্ছা বার্তা। আপনার কাছের কিংবা দূরের প্রিয় মানুষকে চকলেট ডে-র শুভেচ্ছা জানাতে অথবা সোশ্যাল মিডিয়ায় মনের অনুভূতি শেয়ার করতে এই লেখা থেকে বেছে নিন আপনার পছন্দের সেরা চকলেট ডে স্ট্যাটাস। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন দেখে নিই।
চকলেট ডে স্ট্যাটাস
আজকে চকলেট’ডে করার চাইতে একটা রুটি দিবস কিংবা ভাত দিবস হওয়া উচিত ছিল, অন্তত একটা দিন পেট পুরে খেতে পারত অভুক্তরা।
ভুলেও ইনবক্সে কারো মেসেজই আসে না! আর আসবে চকলেট ডে’র শুভেচ্ছা!।
আজকের এই দিনে চকলেট নিজেই অবাক হয়ে বসে থাকবে! তোমার মতো এত কিউট চকলেটের হাতে সে পড়বে!
চকলেটের মতো মিষ্টি মানুষটাকে আজকে জানাই চকলেট ডে’র মিষ্টি শুভেচ্ছা।
প্রিয় মানুষ সাথে থাকলে সারা বছর চকলেট ডে! আর আমার কিউট চকলেট তো তুমি! আজকের এই দিনে তোমাকে জানাই চকলেট ডে’র শুভেচ্ছা ও ভালোবাসা।

আজ চকলেট ডে, তাই তিক্ত স্মৃতিগুলোকে একটু ডার্ক চকলেট দিয়ে ঢেকে দিলাম।
চকলেটের মতো একটা সম্পর্ক চাই, একটু বাটারি, একটু ডার্ক, কিন্তু একদম রিয়েল ও মধুর।
আজ চকলেট ডে, মিষ্টি জিনিসের অজুহাতে মিষ্টি মানুষটাকে মনে পড়ছে বেশি! তারও কি আমাকে মনে পড়ছে?
চকলেট ডে মানেই ভালোবাসার ছোট্ট কিছু সুন্দর অজুহাত।
মানুষ চকলেট দিবসে চকলেট পাচ্ছে, আর আমি পাচ্ছি… ফেসবুক মেমোরিজ!
চকলেট নিয়ে ফানি ক্যাপশন
দুঃখিত! আমার মতো ডার্ক চকলেটের জীবনে আসলে কোন চকলেটই নাই! যা এতদিন গোপন করেছিলাম!
আজকে চকলেট ডে উপলক্ষে সুন্দরী ললনাদেরকে চকলেট গিফট করবো! প্লিজ লিষ্টের সুন্দরীরা ইনবক্স মি!
আজকে নাকি চকলেট ডে! তাতে আমার কি? আমি নিজেই তো একটা চকলেট!
এইসব চকলেট ডে, মে আমাদের মতো সিঙ্গেল মানুষদের জন্য না!
আজকে চকলেট ডে’তে, চকলেট না পেয়ে ডিপ্রেশনে চলে গেলাম গাইজ!
এই সব ফাউ ডে দিয়ে কি হবে! জীবনের আসল চকলেট তো আজও আসলো না!

আজ চকলেট ডে, আর আমি এখনো ‘সেলফ-লাভ’ ফ্লেভারেই আছি।
চকলেটের লোভ দেখিয়ে আজকে একজনকে পটিয়ে ফেললাম!
আম্মাকে অনেক ইনিয়ে/বিনিয়ে বলার চেষ্টা করলাম, বন্ধুদের সবার চকলেট আছে, আমার নাই! আম্মা দশ টাকা হাতে ধরাই দিলেন।
আজকে পার্কের আসে পাশে, অনেক ডার্ক চকলেটের সাথে মিল্ক চকলেট দেখা যাবে!
চকলেট দিবসের শুভেচ্ছা
আজকেই এই দিনে একটাই চাওয়া, আমাদের সম্পর্কটা হোক ঠিক চকলেটের মতোই, মিষ্টি, মধুর, চকলেট দিবসে তোমার জন্য রইল মিষ্টি শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা।
তোমার সাথে ভাগ করে নিলে ডার্ক চকলেট ও মিষ্টি লাগে। কারণ তুমিই আমার সব অনুভূতির আসল স্বাদ। হ্যাপি চকলেট ডে প্রিয়।
যেই মানুষটা চকলেটের মতো কিউট, আজকের এই দিনে কি তাকেও চকলেট ডে’র শুভেচ্ছা জানাতে হবে? তারপর ও চকলেটের সাথে তোমাকে চকলেট ডে’র জানাই শুভেচ্ছা।
আমার জীবনের প্রিয় চকলেট, আজকের এই দিনে তোমাকে জানাই চকলেট ডে’র শুভেচ্ছা ও ভালোবাসা।
এইসব চকলেট দিবস আমার কাছে কোন মানে হয় না! কারণ আমার জীবনের সেরা চকলেট তো তুমি!

চকলেট ডে মনে করিয়ে দেয়, কিছু মানুষ কোনো উৎসব ছাড়াই মিষ্টি।
হ্যাপি চকলেট ডে প্রিয়! যেদিন থেকে তুমি আমার জীবনে এসেছো, সেই দিন থেকে আমার জীবনের প্রতিটা দিনই চকলেট ডে।
তুমি আমার জীবনের সবচেয়ে সেরা স্পেশাল চকলেট! আর সেই স্পেশাল চকলেটকে জানাই চকলেট দিবসের শুভেচ্ছা।
চকলেট ডে স্ট্যাটাস বাংলা
চকলেট যেমন ধীরে ধীরে গলে যায়, কিছু অনুভূতিও ঠিক তেমনি চুপচাপ গলে যায়!
জীবনে পাওয়া সব সুখ বড় হয় না, কিছু সুখ চকলেটের মতো ছোট কিন্তু গভীরতা অনেক বেশি হয়।
ভালোবাসার মানুষ সাথে থাকলে, জীবনের বারো মাসই চকলেট ডে!
চকলেট গলে যায় তাপে, আর আমি গলে যাই মানুষের একটু ভালোবাসায়।

আজ চকলেট ডে, তাই বিশেষ কিছু বলার দরকার নেই। শুধু এটুকুই যথেষ্ট, কিছু মানুষ আছেন, যাদের কথা ভাবলেই জীবনটা আপনা আপনি মিষ্টি হয়ে যায়।
ইনবক্স খোলা আছে, চকলেট নিতে চাইলে নক মি প্লিজ!
চকলেট ডে উপলক্ষে ঘোষণা! আজকে চকলেট ডে উপলক্ষে নিজেকে ফ্রি করে দিলাম! যার ইচ্ছা নিয়ে যান এসে!
ইনবক্স খোলা আছে, চকলেট নিয়ে আসার প্ল্যান থাকলে, নয়তো স্ক্রল অন!
শেষ কথা
এই ছোট ছোট ক্যাপশন ও শুভেচ্ছা দিয়ে আশা করি আজকের চকলেট ডে-টা আপনার আর আপনার প্রিয় মানুষটির জন্য আরও মিষ্টি, আরও কাছাকাছি এবং একদম স্পেশাল হয়ে উঠবে। চকলেটের মতোই আপনাদের সম্পর্ক সবসময় মধুর, মায়াবী আর অটুট থাকুক।
এই দিনে প্রিয়জনের হাতে একটা চকলেট তুলে দিন, চোখে চোখ রেখে হাসুন, আর মন থেকে বলুন— “তুমি আমার সবচেয়ে প্রিয় স্বাদ।”
সবাইকে আবারও অনেক অনেক শুভ চকলেট ডে! আজকের দিনটা ভালোবাসায় ভরে উঠুক। এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই লেখা, সবাই ভালো থাকুন।




